মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
আন্তর্জাতিক

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি।

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোঁড়ার দাবি করেছে ইরান। শুক্রবার (৫ জুন) দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, মার্কিন নৌবাহিনী সমুদ্রপথে চলাচলকারী জাহাজে হয়রানি চালানোর পাশাপাশি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার জব্দ করছে। এই প্রেক্ষাপটে ইরানের সামরিক পদক্ষেপটি ঘটেছে।

এর আগে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড সেন্টার জানায়, ভারত মহাসাগরে রাতভর অভিযানে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ 'এমটি ডাভিনা' আটক করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, অবৈধ নেটওয়ার্ক দমনে এবং ইরানকে সহায়তা দেওয়া জাহাজগুলো আটকে দিতে তাদের সামুদ্রিক অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, ইরানের তেল রফতানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর এবং হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটেছে। সামুদ্রিক নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন