শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
রাজনীতি

বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রের পরিণতি ভয়াবহ: রিজভী

বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করেছেন রিজভী।

বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রের পরিণতি ভয়াবহ: রিজভী

বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালকদের উদ্যোগে আয়োজিত দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রিজভী জামায়াতকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, একটি দলের বটবাহিনী মব কালচার তৈরি করে গণতন্ত্রবিনাশী কাজ করছে। মতপ্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানোর জন্যও তিনি নিন্দা জানান।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, ঢাকা শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই রিক্সা, ভ্যান ও অটোচালকদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন