সোমবার, ০১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সড়ক দুর্ঘটনায় ৫ জেলায় ৯ জনের মৃত্যু

দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় ৫ জেলায় ৯ জনের মৃত্যু

দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। সোমবার (১ জুন) এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

পুলিশ জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী বাবা ও ছেলে নিহত হন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।

অপরদিকে, নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে ফুফাতো ও মামাতো ভাই। পুলিশ জানায়, সকালে জীবন, হীরা ও সাইফুল নামে তিন ব্যক্তি মোটরসাইকেলে করে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন ও হীরা নিহত হন। গুরুতর আহত সাইফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া জয়পুরহাট, পটুয়াখালী ও গোপালগঞ্জ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন