রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মির্জা ফখরুল: জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন।

মির্জা ফখরুল: জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, "জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন।" তিনি এই মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায়।

রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এই সভায় মির্জা ফখরুল বলেন, "কিছু রাজনৈতিক দল সংস্কার সংস্কার বলে প্রচার করছে, কিন্তু জিয়াউর রহমানই প্রথম সংস্কারের পথপ্রদর্শক ছিলেন।"

তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। "জিয়াউর রহমান বিএনপির কাছে আলোকবর্তিকার মতো," বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, "কৃষি, গবেষণা— সবখাতেই জিয়ার নাম খচিত আছে। তিনি দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন এবং অর্থনীতির ভিত্তি মজবুত করেছিলেন।"

বিজ্ঞাপন