বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষার ফল: শারীরিক ও মানসিক অবস্থার তথ্য প্রকাশ

ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষায় শারীরিক ও মানসিক অবস্থা যথেষ্ট কার্যকর বলে জানা গেছে।

ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষার ফল: শারীরিক ও মানসিক অবস্থার তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষার ফল প্রকাশ করেছে হোয়াইট হাউজ। মানসিক অবস্থা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এই তথ্য জানানো হলো।

ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর শন বার্বা-বেলা জানান, পরীক্ষায় ট্রাম্পের শারীরিক কার্যকারিতা ও মানসিক স্বাস্থ্য যথেষ্ট কার্যকর বলে প্রতীয়মান হয়েছে। তিনি বলেন, "দায়িত্ব পালনের জন্য ট্রাম্প পুরোপুরি সক্ষম।"

ডক্টর বার্বা-বেলা ট্রাম্পকে ওজন কমানোর জন্য ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের পায়ে সামান্য ফোলাভাব এবং হাতে একটি কালচে দাগ রয়েছে, তবে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ১০৮ কেজি। আগামী ১৪ জুন তিনি ৮০ বছরে পা রাখবেন। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি মার্কিন নাগরিক ট্রাম্পের মানসিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন