বুধবার, ১৩ মে, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের টিকা পেয়েছে ৯৮ শতাংশ শিশু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

হামের টিকা পেয়েছে ৯৮ শতাংশ শিশু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে ৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং বাকি ২ শতাংশ শিশুকেও টিকার আওতায় আনার চেষ্টা চলছে।

আজ বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের দূতাবাস ও সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, জুন মাস থেকে দুই ধাপে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। বর্তমানে ভিটামিন এ ক্যাপসুলের ঘাটতি থাকলেও জুন নাগাদ তা পূরণ হয়ে যাবে।

হামের টিকা নিয়ে মন্ত্রী বলেন, "গণমাধ্যমে হাম সম্পর্কে অনেক ভুল তথ্য disseminate হচ্ছে। সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা আছে।"

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত সরকারের আমলে হামের টিকা কেন দেওয়া হয়নি, তা নিয়ে তদন্ত করা হবে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও হয়নি।

বিজ্ঞাপন