গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৪৫৯ জন।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ছয় শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬৫ জনে পৌঁছেছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৫০ জনে দাঁড়িয়েছে।