বুধবার, ১৩ মে, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সীমান্ত হত্যা নিয়ে ভারতকে নাহিদ ইসলামের কঠোর বার্তা

সীমান্তে কাঁটাতার দিয়ে মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়ানোর বিরুদ্ধে নাহিদ ইসলামের কঠোর বার্তা।

সীমান্ত হত্যা নিয়ে ভারতকে নাহিদ ইসলামের কঠোর বার্তা

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মঙ্গলবার (১২ মে) 'শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম। তিনি সীমান্তে কাঁটাতার দিয়ে মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়ানোর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।

নাহিদ ইসলাম বলেন, "সীমান্তে কাঁটাতার দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই।" তিনি প্রতিবেশী দেশে মুসলিমদের নির্যাতনের বিষয়টি তুলে ধরে জানান, বাংলাদেশে মাদরাসার ছাত্ররাই মন্দির পাহারা দিয়েছিল।

শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, "যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদের যদি বিচারের আওতায় আনা হতো, তাহলে জুলাই আসতো না। ফ্যাসিবাদী সরকার চব্বিশে আরেকটি গণহত্যার সুযোগ পায়।"

এনসিপি নেতা ইসহাক সরকার এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বান উল্লেখ করে বলেন, সেদিন নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানানো হলেও বিএনপির বামপন্থী নেতাদের কারণে হেফাজতের আন্দোলন সফল হয়নি।

বিজ্ঞাপন