সোমবার, ০৪ মে, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা, অন্যান্য রাজ্যে পরিস্থিতি

পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা, অন্যান্য রাজ্যে এগিয়ে আঞ্চলিক দলগুলো।

পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা, অন্যান্য রাজ্যে পরিস্থিতি

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ু, কেরালা, আসাম ও পদুচেরিতে। কিছু রাজ্যে বিজেপি এগিয়ে রয়েছে, অন্যদিকে আঞ্চলিক দলগুলোও শক্তি প্রদর্শন করছে।

স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। গণনা অনুযায়ী, বিজেপি ১৮০ আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে, বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল ১১১ আসনে এগিয়ে রয়েছে।

তামিলনাড়ুতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএমকে ৬৬ আসনে এবং এআইএডিএমকে ৬১ আসনে এগিয়ে রয়েছে। এনডিএ জোট এখানে ৩৮ আসনে এগিয়ে আছে।

কেরালায় ইউডিএফ ৫৯ আসনে এবং এলডিএফ ৪৭ আসনে এগিয়ে রয়েছে। এনডিএ জোট ৬ আসনে এগিয়ে আছে।

আসামে এনডিএ ৫০ আসনে এবং কংগ্রেস জোট ৩৫ আসনে এগিয়ে রয়েছে।

পদুচেরিতে এনডিএ পাঁচটি আসনে এবং ডিএমকে ও কংগ্রেস জোট তিনটি আসনে এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন