শনিবার, ১৬ মে, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নতুন বিধিনিষেধ, সরকারি সনদ বাধ্যতামূলক গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী ডিম ও সবজির দাম, ইলিশে সয়লাব কাস্টমস কর্মকর্তার মৃত্যু: ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৫৬৪ জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জ্বালানি তেলের নতুন দাম: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ইরানের ঘোষণা: যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত পহেলা বৈশাখে ‘বৈশাখী শোভাযাত্রা’ উদযাপন করবে সরকার টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে গঠিত হবে বিশেষ সংসদীয় কমিটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সংবিধান সংশোধনের জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে গঠিত হবে বিশেষ সংসদীয় কমিটি

জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটি ‘সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ বিষয়ক আলোচনা চলাকালে তিনি এই প্রস্তাব করেন।

মন্ত্রী জানান, এই কমিটির মাধ্যমে আলাপ-আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন ও পাসের আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘আজকের আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে, তা হলো— সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে।’

সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রপতির আদেশ জারির আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির আর আদেশ জারির ক্ষমতা নেই। তারপরও রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন, যা বৈধ নয়।’

মন্ত্রী আরও বলেন, ‘সারা জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যে, বিএনপি সংস্কার চায় না। আমরা জুলাই জাতীয় সনদের পক্ষে ছিলাম এবং আছি। কিন্তু বিতর্কিত আদেশটি আমরা মানি না।’

গণভোটের ব্যালট নিয়ে তিনি বলেন, ‘গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন ছিল এবং জনগণকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে বাধ্য করা হয়েছিল। এর মধ্যে তিনটি প্রশ্নের সাথে জুলাই জাতীয় সনদের মিল আছে, কিন্তু একটির সাথে নেই।’

সর্বশেষ, সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা সরকারি ও বিরোধী দল সবাইকে নিয়ে মহান জাতীয় সংসদে সমঝোতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চাই। তাই আমি প্রস্তাব রাখছি— সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হোক।’

বিজ্ঞাপন