সোমবার, ২৩ মার্চ, ২০২৬
ব্রেকিং
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর ইরানের আহ্বান: আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করতে হবে জাতীয় সংসদে স্থাপন করা হলো কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি ইরানের ড্রোন হামলায় আবু ধাবিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই কলকাতা থেকে গ্রেপ্তার হাদি হত্যার দুই প্রধান আসামী ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ
রাজনীতি

জামায়াত আমিরের প্রশ্ন: সংসদ নির্বাচন হালাল, গণভোট হারাম কেন?

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সংসদ নির্বাচন ও গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

জামায়াত আমিরের প্রশ্ন: সংসদ নির্বাচন হালাল, গণভোট হারাম কেন?

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হালাল হলে একইদিনে অনুষ্ঠিত গণভোট হারাম হবে কেন, সেই প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) সকালে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রশ্নটি উত্থাপন করেন। ঢাকা-১৫ আসনের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশগ্রহণ করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ, জনগণের কাছে আমরা যখন গেছি, দুইটা ভোট চেয়েছি— একটা গণভোট, আরেকটা সংসদ নির্বাচনের ভোট। জনগণ তো দুটি ভোটই দিয়েছে। একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন?’

তিনি আরও বলেন, ‘যদি এটা হারাম হয়, তাহলে আরেকটা হালাল হয় কীভাবে? যারা এখনো বোঝেন নাই, অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন, সংকট তত তাড়াতাড়ি কাটবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা জাতির সামনে কথা দিয়েছেন, গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন, এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে।’

তিনি শেষ করেন, ‘যদি এটা হয়, আলহামদুলিল্লাহ ভালো। যদি না হয়, তাহলে এ আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে— ৭০ ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে এই দাবি আদায় করে ছাড়ব ইনshaa Allah।’

বিজ্ঞাপন