ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তারা দু'জনেই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার অভিযোগে অভিযুক্ত।
আজ রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই নির্দেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের হেফাজতে রাখা সময় আরও বাড়ানো হলো।
হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ'র জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে ১৪ দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়।
ফয়সাল ও আলমগীর বাংলাদেশের মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তাদের ভারতে পৌঁছাতে সহায়তা করেন ফিলিপ সাংমা নামে এক মধ্যস্ততাকারী। চলতি মাসে বনগাঁ সীমান্ত থেকে ফিলিপ সাংমাকেও গ্রেফতার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।