মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। তার মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের ফ্লাইট (এসভি ৮০৬) শুক্রবার, ২০ মার্চ, সকাল ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও সেখানে উপস্থিত ছিলেন। মন্ত্রীদের উপস্থিতিতে মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ করে তার পরিবার।
মোশাররফ হোসেন টাঙ্গাইলের সখীপুরের কীর্ত্তনখোলা গ্রামের বাসিন্দা। তিনি মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। এই হামলার ফলে তার পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে গভীর শোক বিরাজ করছে।