মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরানের আহ্বান: আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করতে হবে জাতীয় সংসদে স্থাপন করা হলো কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি ইরানের ড্রোন হামলায় আবু ধাবিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই কলকাতা থেকে গ্রেপ্তার হাদি হত্যার দুই প্রধান আসামী ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার
অপরাধ

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশুর মৃত্যু

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু, গুরুতর আহত আরেক সন্তান হাসপাতালে ভর্তি।

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশুর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তাদের একটি শিশু সন্তানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের মির্জারকোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) এবং তাদের ৪ মাস বয়সী মেয়ে হুজাইফা। শরিফুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মনসাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পাটগ্রামে পদক্ষেপ এনজিওতে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে অজ্ঞাত খালি ট্রাকের ধাক্কায় সুমাইয়া আক্তার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলাম ও তাদের শিশু সন্তানকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যান। একই ঘটনায় তাদের আরেক সন্তান শোহান হোসেন (১০) গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

বড়খাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, নিহতদের মরদেহ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি শনাক্তে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন