মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরানের আহ্বান: আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করতে হবে জাতীয় সংসদে স্থাপন করা হলো কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি ইরানের ড্রোন হামলায় আবু ধাবিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই কলকাতা থেকে গ্রেপ্তার হাদি হত্যার দুই প্রধান আসামী ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার
আন্তর্জাতিক

ইরানে হামলায় বাসিজ প্রধান গোলামরেজা সোলাইমানি নিহতের দাবি ইসরায়েলের

ইসরায়েল দাবি করেছে, ইরানের বাসিজ প্রধান গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন একটি হামলায়।

ইরানে হামলায় বাসিজ প্রধান গোলামরেজা সোলাইমানি নিহতের দাবি ইসরায়েলের

ইসরায়েল দাবি করেছে, গত রাতে চালানো এক হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেমানি নিহত হয়েছেন।

ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, এই হামলা ইরানের সামরিক কাঠামোর 'কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার'-এর ওপর একটি গুরুত্বপূর্ণ আঘাত। তারা ভবিষ্যতে ইরানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।

এখন পর্যন্ত ইরান সরকার হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে হামলার সত্যতা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এ ধরনের হামলা আঞ্চলিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

বিজ্ঞাপন