সোমবার, ১৬ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরানের আহ্বান: আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করতে হবে জাতীয় সংসদে স্থাপন করা হলো কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি ইরানের ড্রোন হামলায় আবু ধাবিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই কলকাতা থেকে গ্রেপ্তার হাদি হত্যার দুই প্রধান আসামী ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার
রাজনীতি

জামায়াত নেতা: সংবিধান সংস্কার অধিবেশন না ডাকলে সরকারের শেষ অধিবেশন

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধান সংস্কার অধিবেশন না ডাকলে আগামীকালই হবে সরকারের শেষ অধিবেশন।

জামায়াত নেতা: সংবিধান সংস্কার অধিবেশন না ডাকলে সরকারের শেষ অধিবেশন

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই হবে সরকার শেষ অধিবেশন। আজ শনিবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবে ১১ দল। ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ আংশিকভাবে নয়, সম্পূর্ণ বাস্তবায়নের দাবি আমাদের ১১ দলীয় ঐক্যের। ইতিহাসের সেরা নির্বাচনে জানমালের ক্ষয়ক্ষতি না হলেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি। নির্বাচনের পর উপদেষ্টারাই হাটে হাড়ি ভেঙেছেন।’

সংসদ ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করে নাই বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে।’ প্রশাসনের সব ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে এবং বিএনপি মেধাহীন লোকদের দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন এই জামায়াত নেতা।

বিজ্ঞাপন