আজ শনিবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লার নবনিযুক্ত পাঁচ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ সাক্ষাৎকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
সরকার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে এই প্রশাসকদের নিয়োগ দিয়েছে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।