শনিবার, ১৪ মার্চ, ২০২৬
ব্রেকিং
জাতীয় সংসদে স্থাপন করা হলো কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি ইরানের ড্রোন হামলায় আবু ধাবিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই কলকাতা থেকে গ্রেপ্তার হাদি হত্যার দুই প্রধান আসামী ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ
জাতীয়

ঢাকা থেকে কুমিল্লা আসতে উধাও ২০ কার্টন খেজুর

ঢাকা থেকে কুমিল্লা আসতে ২০ কার্টন খেজুর উধাও, সমালোচনার ঝড়।

ঢাকা থেকে কুমিল্লা আসতে উধাও ২০ কার্টন খেজুর

সৌদি আরবের বাদশাহ ‘কিং সালমান হিউমেনিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে প্রাপ্ত ৫২০ কার্টুন খেজুর ঢাকা থেকে কুমিল্লা আসতে আসতেই ৫০০ কার্টুন হয়ে গেছে। বাকি ২০ কার্টন কোথায় গিয়েছে, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

গত ৮ মার্চ সোমবার কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী ১৭টি উপজেলায় জনসংখ্যার অনুপাতে ৫০০ কার্টুন খেজুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসকের কার্যালয় দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ শাখার চিঠিতে দেখা যায় ৫০০ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টুন খেজুর প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তানিম আহমেদ নামে একজন লিখেছেন, "সৌদি আরবের বাদশাহের দেওয়া খেজুর ঢাকা থেকে কুমিল্লা আসতে যদি ২০ কার্টুন উধাও হয়ে যায়, তাহলে এটা মেনে নেওয়া যায় না। যারা এই কর্মকান্ডের সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"

এই বিষয়ে জানতে কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি ৫০০ কার্টুন পেয়েছি। ওয়েবসাইটে নাম্বার আছে, আপনি ফোন দিয়ে ডিজিকে জিজ্ঞেস করেন কুমিল্লায় কত কার্টুন খেজুর দিয়েছে। আমাদেরকে ৫০০ কার্টুন দিয়েছে ঢাকা থেকে। চিঠি পরিবর্তন করা হয়েছে কিন্তু এখনো ওয়েবসাইটে পরিবর্তন করেনি।"

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন