শনিবার, ১৪ মার্চ, ২০২৬
ব্রেকিং
জাতীয় সংসদে স্থাপন করা হলো কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি ইরানের ড্রোন হামলায় আবু ধাবিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই কলকাতা থেকে গ্রেপ্তার হাদি হত্যার দুই প্রধান আসামী ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ
অর্থনীতি

জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে: মন্ত্রী

জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে: মন্ত্রী

জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৮ মার্চ) দুপুরে প্রেসক্লাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কারাবন্দি দিবসের আলোচনা সভায় তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় মজুদ তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে জ্বালানিবাহী ট্যাংকার দেশে পৌঁছেছে এবং আগামীকাল সোমবার আরও দুটি জাহাজ নোঙর করার পরিকল্পনা রয়েছে।

জ্বালানিমন্ত্রী বলেন, তেলের কোনো সংকট নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ওয়ান-ইলেভেনের সময় বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। সেসময় গ্রেফতার ও নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা মাথা উঁচু করেছিলেন, যার ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পায়।

বিজ্ঞাপন