মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সৌদি আরব থেকে চট্টগ্রামে আসছে ১ লাখ টন তেল

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে এমটি নিনেমিয়া জাহাজ।

সৌদি আরব থেকে চট্টগ্রামে আসছে ১ লাখ টন তেল

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া।

আজ মঙ্গলবার সকালে জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করে। জ্বালানি বিভাগ ইতোমধ্যেই এই তথ্য নিশ্চিত করেছে।

জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রামের গভীর সমুদ্রে পৌঁছাবে।

এর আগে, অপরিশোধিত তেলের সংকটে বাংলাদেশে রাষ্ট্রীয় একমাত্র জ্বালানি পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির প্রধান প্ল্যান্টটি বন্ধ হয়ে যায়। তবে এবার জাহাজ আসার খবরে সংকট কাটবে বলে আশা প্রকাশ করেছে জ্বালানি বিভাগ।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বছরে ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার মধ্যে ২০ শতাংশ পরিশোধন হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে।

বিজ্ঞাপন