শনিবার, ০৭ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ জুলাই আন্দোলন হত্যা মামলায় জামিন পেলেন আইভি রহমান ও আব্দুর রহমান বদি রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার টঙ্গীতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার টানানো হলো
ধর্ম

প্রধানমন্ত্রী ৫ লাখ পরিবারকে জাকাত দেওয়ার পরিকল্পনা ঘোষণা করলেন

প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ লাখ পরিবারকে জাকাত দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী ৫ লাখ পরিবারকে জাকাত দেওয়ার পরিকল্পনা ঘোষণা করলেন

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বলেন, সরকার প্রতি বছর ৫ লাখ পরিবারকে জাকাত দেওয়ার পরিকল্পনা করছে।

তিনি জানান, ‘দারিদ্র্য বিমোচনে সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার চিন্তা করেছে। প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জাকাত দেওয়ার চিন্তা করছে সরকার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, পরিকল্পিতভাবে জাকাত দিলে দারিদ্র্য দূর করা সম্ভব। এ সময় তিনি ব্যবসায়ীদের অসাধু পন্থা অবলম্বন না করার আহ্বান জানান এবং বলেন, ‘রমজান মাসে যাঁরা অশোভন পন্থা অবলম্বন করছেন, তাঁদের প্রতি অনুরোধ থাকবে মানুষকে কষ্ট না দেওয়ার।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক পরিস্থিতিতে দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় সংকোচনের উদ্দেশ্যে এটি বড় পরিসরে শেষ ইফতার আয়োজন।

ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক উপস্থিত ছিলেন।

Source: Independent tv

বিজ্ঞাপন