বুধবার, ০৪ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ জুলাই আন্দোলন হত্যা মামলায় জামিন পেলেন আইভি রহমান ও আব্দুর রহমান বদি রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার টঙ্গীতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার টানানো হলো
রাজনীতি

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২৩ ফেব্রুয়ারি থেকে ডাটা সংগ্রহ ও এন্ট্রি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়া থেকে কার্ড বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও উপনির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় ভেন্যু পরিবর্তন করে মহাখালীর কড়াইল বস্তিতে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির নির্বাচনী অঙ্গীকার ও অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। বগুড়া সদর আসনের নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার কারণে প্রধানমন্ত্রী ঢাকায় কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন।

মন্ত্রী আরও জানান, এখানে ৪৪ হাজার পরিবার রয়েছে। মাঠ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো কম্পিউটারে এন্ট্রি দেওয়া হচ্ছে। তথ্য এন্ট্রি দেওয়ার পর একটি স্মার্ট কার্ডের মতো হবে, যার মধ্যে সব পরিবারের তথ্য থাকবে।

ফ্যামিলি কার্ডের সুবিধা পেতে ক্রাইটেরিয়ার বিষয়ে মন্ত্রী বলেন, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্তরা এই কার্ড পাবেন। এই কার্ডের মাধ্যমে নারীরা ক্ষমতায়িত হবেন এবং মায়েরা তাঁদের বাচ্চাদের পড়াশোনা ও পুষ্টির জন্য অর্থ ব্যয় করতে পারবেন।

তিনি জানান, এই সুবিধা চলমান প্রক্রিয়া। নিম্নবিত্ত এক সময় মধ্যবিত্ত হবে এবং একজন উচ্চবিত্ত হয়তো নিম্নবিত্ত হয়ে যেতে পারেন। সুতরাং, কার্ডের উপকারভোগী সংখ্যা একদিন কমবে বা পরিবর্তন হবে।

বিজ্ঞাপন