শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জাতীয় সংকট উত্তরণের আহ্বান জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ কাজের আহ্বান জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জাতীয় সংকট উত্তরণের আহ্বান জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংকট উত্তরণে সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত 'জেলা আমির' সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, "সরকারের দাবি, জ্বালানি সংকট নেই অথচ দেশের মানুষ ভোগান্তিতে বিপর্যস্ত। বিদ্যুৎ সংকটও তীব্র আকার ধারণ করেছে। এটি সরকারের বক্তব্যের সাথে সাংঘর্ষিক ও প্রতারণামূলক।"

তিনি আরও উল্লেখ করেন, "দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস অবস্থা। জ্বালানি সংকট ও চাঁদাবাজির ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে।"

শফিকুর রহমান বলেন, "ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে। ৭০ ভাগ গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হয়েছে। বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে না দিয়ে সরকার আবারও পুরোনো পথে হাঁটছে।"

তিনি বলেন, "দেশের এই সংকটকালে আন্দোলন ঠিক নয়। তবে জাতীয় সংসদে বিরোধীদলের কথা আমলে না নেয়ায় রাজপথে আন্দোলনে নামা ছাড়া উপায় নেই।"

বিজ্ঞাপন