বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর হাতে কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলে

প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে চাষীদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন।

প্রধানমন্ত্রীর হাতে কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলে

নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে চাষীদের জন্য ‘কৃষক কার্ড’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হন। পহেলা বৈশাখ উপলক্ষে এই অনুষ্ঠানে তিনি উপস্থিত রয়েছেন।

‘কৃষক কার্ড’ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর আগে সরকার ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খালখনন কর্মসূচি চালু করেছে।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, এই কর্মসূচির প্রাক-পাইলটিং পর্যায়ে ১১টি কৃষি ব্লকে বাস্তবায়ন করা হবে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এই কার্ডের মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সুবিধা পাবেন।

বিজ্ঞাপন