সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
আন্তর্জাতিক

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর বিমান হামলা অব্যাহত

রোহিঙ্গাদের ওপর বর্বর বিমান হামলা অব্যাহত, নিহত ৬০ জনের বেশি।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর বিমান হামলা অব্যাহত

রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ের পরও থামছে না মিয়ানমারে জান্তা সরকারের বর্বরতা। রায় ঘোষণার পর গত কয়েক দিনে বিয়ের আসর, আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। নিহত হয়েছে অন্তত ৬০ জন।

গত ১৯ নভেম্বর রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালত—আইসিজে। কিন্তু সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই দেশটির বিভিন্ন প্রান্তে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী।

শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় মো বাই এলাকায় বাস্তুচ্যুতদের বিয়ের অনুষ্ঠানে বর্বর বিমান হামলায় সেনাবাহিনী অন্তত ৬০ জনের বেশি মানুষকে হতাহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় দফায় বোমা হামলা চালানো হয়।

একই দিন রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি বাজারে বিমান হামলায় অন্তত ৯ জন প্রাণ হারান। এছাড়াও, পৃথক হামলায় আরও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

২৬ নভেম্বর মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও মঠ প্রাঙ্গণে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশু ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২৯ জন নিহত হন। ২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে জান্তা সরকার।

গৃহযুদ্ধে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষক সংস্থা অ্যাকলেড। বিশ্লেষকরা বলছেন, আইসিজের গণহত্যার রায় ঘোষণার পরপরই এসব হামলা প্রমাণ করছে আন্তর্জাতিক চাপ ও সমালোচনা সত্ত্বেও মিয়ানমারের সামরিক নেতৃত্বের নৃশংসতা বন্ধে আগ্রহী নয়।

বিজ্ঞাপন