শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মাদারীপুরে বিএনপি-আ. লীগের সংঘর্ষে আহত ৫

মাদারীপুরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ জন।

মাদারীপুরে বিএনপি-আ. লীগের সংঘর্ষে আহত ৫

মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতাকর্মীদের সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার পর কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি মিছিল বের করে থানার দিকে যাচ্ছিল। মাছবাজারে পৌঁছানোর পর তারা বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে বিপুল সংখ্যক ককটেল বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা বাহিনী আরও সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন