বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুদ্ধের কারণে খাদ্য ও ত্রাণ ব্যয় বাড়ছে: জাতিসংঘের সতর্কতা

যুদ্ধের কারণে খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহ ব্যাহত, বাড়ছে ব্যয়।

যুদ্ধের কারণে খাদ্য ও ত্রাণ ব্যয় বাড়ছে: জাতিসংঘের সতর্কতা

বিশ্বের গুরুত্বপূর্ণ তিনটি নৌপথে সংঘাতের কারণে খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহ ব্যাহত হচ্ছে, যার ফলে খাদ্য ও ত্রাণ কার্যক্রমের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে যে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হতে পারে।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, 'হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি ও কৃষ্ণসাগর, এ তিন গুরুত্বপূর্ণ নৌপথে সংঘাতের কারণে খাদ্য রপ্তানি ও কৃষি উপকরণের সরবরাহ ব্যাহত হচ্ছে।'

এছাড়া, এল নিনোর প্রভাবে খাদ্য উৎপাদন কমে আসায় দাম বাড়ছে। বর্তমানে বিশ্বে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে।

লুক লিন্ডবার্গ আরও জানান, সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কিছু এলাকায় ইতোমধ্যে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন