মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে স্বর্ণের দাম আবারও বাড়লো, ২২ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা

দেশে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে স্বর্ণের দাম আবারও বাড়লো, ২২ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা

একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৪২১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন