বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ওবামার বক্তব্য: আমেরিকানরা পরিবর্তন চায়

ওবামা বলেছেন, আমেরিকানরা পরিবর্তন চায় এবং নেতাদের কার্যকর সমাধানের প্রত্যাশা করে।

ওবামার বক্তব্য: আমেরিকানরা পরিবর্তন চায়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দলের সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায়।

বিবিসির প্রতিবেদনের মতে, ওবামা আজ বুধবার এক্সে দেওয়া একটি পোস্টে এ কথা জানান। তিনি উল্লেখ করেন, "আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায় যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে।"

ওবামা বলেন, জনগণ এমন নেতাদের চায় যারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারে। মিশিগান ও জর্জিয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যে তিনি বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

তিনি আরও যোগ করেন, "এখন আমাদের কাজ হলো হাতা গুটিয়ে কাজে নেমে পড়া। যেখানে আমাদের ক্ষমতা আছে সেখানে পরিবর্তন আনা, আরও ক্ষতি প্রতিরোধ করা এবং ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করা।"

বিজ্ঞাপন