মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মার্ক বেলিংহামের ৭ গোল, আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে হারাল ইংল্যান্ড

মার্ক বেলিংহাম ৫০ বছর বয়সে অভিষেক ম্যাচে ৭ গোল করে ইংল্যান্ডকে ১৩-১ গোলে জয়ী করেছেন।

মার্ক বেলিংহামের ৭ গোল, আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে হারাল ইংল্যান্ড

ইংল্যান্ড জাতীয় দলের মিডফিল্ডার জুড বেলিংহামের বাবা মার্ক বেলিংহাম ইংল্যান্ডের পঞ্চাশোর্ধ্ব সাবেক ফুটবলারদের দলের হয়ে অভিষেক ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৭ গোল করেছেন।

গত শনিবার কেমব্রিজশায়ারে অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ১৩-১ গোলে জয়লাভ করে। মার্ক বেলিংহাম ম্যাচের প্রথমার্ধে ছয় গোল করেন এবং বিরতির পর আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরেকটি গোল।

এটি মার্কের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল, যেখানে ৫০ বছর বয়সে ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পান তিনি। তার দীর্ঘ ১৭ বছরের অপেশাদার ফুটবল ক্যারিয়ারে ২২টি ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।

মার্ক বেলিংহাম ২০১৯ সালে ফুটবল থেকে অবসর নেন, তবে বিভিন্ন সাবেক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মনে রাখার মতো হয়ে থাকবে।

এদিকে, তার ছেলে জুড বেলিংহামও রেয়াল মাদ্রিদের হয়ে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের ৫০তম গোল করেছেন। ছোট ছেলে জোবে বেলিংহাম বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ২-২ গোলে ড্র ম্যাচে ভালো খেলেছেন।

বিজ্ঞাপন