শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে ৮ ঘণ্টার লড়াইয়ে ১৬ হুতি যোদ্ধা নিহতের দাবি

ইয়েমেনের তাইজে ৮ ঘণ্টার লড়াইয়ে ১৬ হুতি যোদ্ধা নিহতের দাবি করেছে সরকারি সেনাবাহিনী।

ইয়েমেনে ৮ ঘণ্টার লড়াইয়ে ১৬ হুতি যোদ্ধা নিহতের দাবি

ইয়েমেনের তাইজে সরকারি সেনাবাহিনী হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে। এই সংঘর্ষটি ৮ ঘণ্টা স্থায়ী হয় এবং এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাহিনীর মিডিয়া সেন্টার এক বিবৃতিতে জানায়, তাইজের আল শাকাব ফ্রন্টের পূর্ব ও পশ্চিমাঞ্চলে হুতিদের একটি আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আক্রমণের তীব্রতা সত্ত্বেও হুতিরা কোনো ভূখণ্ড দখল করতে সক্ষম হয়নি। তবে, মিডিয়া সেন্টার নিজেদের সেনা হতাহতের তথ্য প্রকাশ করেনি।

আল-শাকাব এলাকা তাইজে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত। হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক অভিযান জোরদারের মধ্যে এই নতুন লড়াইয়ের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন