সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি-হুতি হামলায় উত্তপ্ত ইয়েমেনের উপকূলীয় অঞ্চল

সৌদি আরব ও হুতি বাহিনীর হামলায় উত্তপ্ত ইয়েমেনের উপকূল, আন্তর্জাতিক জাহাজ চলাচলে উদ্বেগ।

সৌদি-হুতি হামলায় উত্তপ্ত ইয়েমেনের উপকূলীয় অঞ্চল

সৌদি আরব ও হুতি বাহিনীর মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় ইয়েমেনের উপকূলীয় এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে বাব এল-মান্দেব প্রণালির চারপাশে ব্যাপক লড়াই চলছে।

সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী জাজান এলাকায় হুতিদের ছোড়া প্রজেক্টাইলের আঘাতে দুজন আহত হয়েছেন। এ হামলায় একটি মসজিদ, কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স ডিরেক্টরেট শনিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, হুতি গোষ্ঠী সাম্প্রতিক সময়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীকে চাপে ফেলে একের পর এক সামরিক সাফল্য অর্জন করেছে। তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোকা ও পেরিম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকা দখল করেছে এবং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে।

হুতি বাহিনী জানিয়েছে, তারা সৌদি আরব ছাড়া অন্য দেশের জাহাজ চলাচলে বাধা দেবে না। এর ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন