রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রিকসে যুক্ত হলো নয়াদিল্লি ঘোষণাপত্র

১৮তম ব্রিকস সম্মেলনে যুক্ত হলো নয়াদিল্লি ঘোষণাপত্র।

ব্রিকসে যুক্ত হলো নয়াদিল্লি ঘোষণাপত্র

১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিতে যুক্ত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র। শনিবার সম্মেলনের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ তথ্য জানান।

ঘোষণাপত্রে ঐকমত্য, কূটনীতির মাধ্যমে সংঘাত নিরসন এবং একতরফা শুল্ক ও শুল্ক-বহির্ভূত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদি বিশ্ব শাসনব্যবস্থা সংস্কারের জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, বৈশ্বিক সংকটে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলো সামনের সারিতে থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা পেছনের সারিতে রয়েছে।

এদিকে, চীনের প্রেসিডেন্ট সদস্য দেশগুলোকে সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ স্বার্থের অনুকূল নয়।

বিজ্ঞাপন