বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর ফলে সৌদি আরব লোহিত সাগর দিয়ে তেল পরিবহনের ইস্ট ওয়েস্ট পাইপলাইন বন্ধ ঘোষণা করেছে।
হুতিদের দমনে মার্কিন সামরিক হস্তক্ষেপের অনুরোধ জানালেও, সৌদি যুবরাজের সেই আবেদন নাকচ করে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মোখা বন্দরের দখলের জন্য অভিযান শুরু করে, যার ফলে কয়েকশ মানুষ নিহত এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়। বৃহস্পতিবার, সরকারি বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের পর হুতিরা মোখা বন্দরের নিয়ন্ত্রণ নেয়।
পেরিম দ্বীপ থেকে সরকারি বাহিনী সেনা প্রত্যাহার করে নিলে, শুক্রবার হুতিরা ওই দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। পেরিম দ্বীপ দখলের মাধ্যমে হুতিরা বাব আল-মান্দেব প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ৩ সেপ্টেম্বর থেকে ইয়েমেনের ৬ জেলার বেশ কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এ সময় সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর ব্যাপক ক্ষতির কথাও উল্লেখ করেন তিনি।
হুতিদের এই সফল অভিযানের জন্য ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার তাদের প্রশংসা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজের চলাচলের ঝুঁকি বৃদ্ধি পাবে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে পারে।