বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

রাশিয়ার দাবি: এক রাতেই ভূপাতিত ৯০২ ইউক্রেনীয় ড্রোন

রাশিয়ার দাবি অনুযায়ী, এক রাতেই ভূপাতিত হয়েছে ৯০২টি ইউক্রেনীয় ড্রোন।

রাশিয়ার দাবি: এক রাতেই ভূপাতিত ৯০২ ইউক্রেনীয় ড্রোন

রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, তারা এক রাতের মধ্যে ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী মস্কোর আশপাশে ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এই অভিযানটি রাতভর প্রায় ২০টি অঞ্চলে এবং ক্রিমিয়া উপদ্বীপজুড়ে পরিচালিত হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে এগিয়ে আসার সময় ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্টে উল্লেখ করেন, এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলার মধ্যে একটি।

ড্রোন হামলার ফলে মস্কোর বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভনুকোভো বিমানবন্দরে ফ্লাইট চলাচল আট ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল।

বিজ্ঞাপন