হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে জ্যামাইকা যাওয়ার কথা ছিল তার।
ফ্লাইটটি রাত ৯:৩৫ মিনিটে নির্ধারিত ছিল, তবে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্র জানায়, মাহদীকে দেশের বাইরে যেতে আদালতের অনুমতি নিতে বলা হয়েছে।
বিমানবন্দর এলাকা থেকে পরে মাহদী চলে যান। উল্লেখ্য, তিনি সম্প্রতি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাদানুবাদে পুলিশের বিরুদ্ধে হুমকি দিয়ে ভাইরাল হন।