জুলাই সনদ বাস্তবায়নে সরকার নোট অব ডিসেন্ট ছাড়া আগ্রহী নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার এমনভাবে সংবিধান সংশোধন করবে, যেন তা বাতিল করতে গণভোটের প্রয়োজন হয়। তিনি জানান, ভবিষ্যতে গণতন্ত্র রক্ষার বিষয়টি বিবেচনা করেই সংবিধানের পরিবর্তন আনতে চায় সরকার।
এছাড়া, জুলাই যোদ্ধাদের সুরক্ষা সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনার অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, 'জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটির বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা ভূমিকা রাখব।'
তিনি আরও বলেন, 'কেউ যদি দাবি করে নোট অব ডিসেন্ট ব্যতীত বাস্তবায়নের জন্য, সে জায়গায় আমরা নাই।'