রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিএমপি

ডিএমপি জানিয়েছে, ডিসেম্বর মাসে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই।

ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বর মাসে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি বলেন, "যদি কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কাজ করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে ভেজাল ওষুধ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে তিনজনকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ গ্রেপ্তার করা হয়। এ সময় ওষুধ তৈরির যন্ত্রও জব্দ করা হয়।

শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ভেজাল ওষুধের মধ্যে শিশুদের জন্য তৈরি ওষুধও রয়েছে। কিছু চিকিৎসক এসব ওষুধ জেনেবুঝেই প্রেসক্রাইব করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রেক্ষাপটে নাশকতার শঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এখন পর্যন্ত আইনবিরোধী কোনো কাজের তথ্য নেই, তবে আইন লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া হবে।"

বিজ্ঞাপন