রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, আইনে অবিশ্বাসের ঘোষণা

স্টুডিও ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদির আইনে অবিশ্বাসের কথা জানান।

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, আইনে অবিশ্বাসের ঘোষণা

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনি জানিয়েছেন, "বাংলাদেশের আইনে বিশ্বাস করি না। আমি আইনের ব্যাপারে অনেক নাস্তিক বাংলাদেশের।" শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জানা গেছে, রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ প্রায় এক কোটি টাকার লুটের অভিযোগ করেছে। সালমান মুক্তাদিরের স্টুডিওতে কর্মীদের মারধর করে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

সালমান মুক্তাদির বলেন, "আমি চট্টগ্রাম থেকে এসেই খবরটি শুনছি। বাংলাদেশে যাই ঘটে, সব রাজনৈতিকভাবে ঘটে। এখানে ব্যক্তিগত আক্রোশ কিছু নেই।" তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলেন, "এখনই আমি ক্ষতির পরিমাণ বলতে পারছি না। কারণ আমার আইনজীবী এখানে নেই।"

তিনি আরও জানান, "আমি কন্টিনিউ করবো। আমাকে থামাতে পারবে না। ক্রিয়েটিভিটি চালিয়ে যাবো।" সালমান মুক্তাদির বলেন, "এখন যা কিছু হচ্ছে, এটা শুধু বাংলাদেশের ব্যর্থতা নয়, এটা দেশের প্রত্যেক মানুষের ব্যর্থতা।"

সালমান মুক্তাদিরের মতে, রাজনৈতিক দলের প্রত্যেক সদস্যও তাদের ব্যর্থতা স্বীকার করতে পারেন। তিনি বলেন, "আমি যেমন একজন অযোগ্য নাগরিক, তেমনই বড় বড় চেয়ারে বসা ব্যক্তিরাও নিজেদের অযোগ্যতা স্বীকার করতে পারেন।"

বিজ্ঞাপন