শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে বাংলাদেশেও সমন্বয় হবে

বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে বাংলাদেশেও দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে বাংলাদেশেও সমন্বয় হবে

বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে বাংলাদেশেও দাম সমন্বয় করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শুক্রবার যশোর সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে জ্বালানির দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, দেশে এলএনজি সংকট নেই। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জাহাজ থেকে এলএনজি খালাস করা সম্ভব হয়নি। তবে শুক্রবার সকালে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিকেলের পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'আমরা বলেছি জ্বালানি বাজার স্থিতিশীল হলে জ্বালানির মূল্য যখনই সমন্বয়ের সুযোগ হবে, বাজারের মূল্য কমে আসার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে আমরা জনগণকে স্বস্থি দেবার জন্য আরও নিম্নস্তরে মূল্য পুননির্ধারণের চেষ্টা করব।'

বিজ্ঞাপন