শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মেধাবী কর্মকর্তাদের পদায়নে প্রশাসন সচল করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী প্রশাসন সচল করতে মেধাবী কর্মকর্তাদের পদায়নের কথা জানান।

মেধাবী কর্মকর্তাদের পদায়নে প্রশাসন সচল করছে সরকার: প্রতিমন্ত্রী

সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে। তিনি আজ চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ সংকটের জন্য অতীতের দুই সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, 'দায়িত্ব গ্রহণের পর এ সরকার ভঙ্গুর একটি প্রশাসন পেয়েছিল। মাঠ প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'এরই মধ্যে প্রশাসন সচল হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও শক্তিশালী হবে। প্রশাসনের কর্মকর্তাদের আর্থিক স্বচ্ছলতা আনতে তাদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে।'

বিদ্যুৎ সংকটের কারণে অতীত সরকারের ভুল সিদ্ধান্তকে দায়ী করে তিনি বলেন, 'অনেকগুলো বিদ্যুকেন্দ্র তৈরি করা হয়েছে, কিন্তু এসবের জ্বালানির উৎস ঠিক করা হয়নি।' তিনি উল্লেখ করেন, অতীত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে আনা সম্ভব হয়নি।

বর্তমান সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রয়োজনীয় জ্বালানি আমদানি করতে নানামূখী উদ্যোগ নিয়েছে এবং দ্রুতই জ্বালানি সংকট কাটিয়ে ওঠার আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বিজ্ঞাপন