নির্বাচন কমিশন (ইসি) ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর একটি নির্দেশনা প্রদান করা হয়েছিল, যার মাধ্যমে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নিষ্পত্তির কথা বলা হয়েছিল। তবে মাঠ পর্যায়ে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনাটি দেশের সকল উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচন অফিসারদের বরাবর পাঠানো হয়েছে।