মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন। এই সংবাদমাধ্যমগুলো হলো সিএনএন, এমএসনাউ এবং পলিটিকো। ট্রাম্প হোয়াইট হাউজে এসব সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছেন।
গতকাল শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তিনি ভবিষ্যতে আরো কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে একই ধরনের কড়াকড়ি আরোপের ইঙ্গিত দেন।
তবে, এই নিষেধাজ্ঞা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তিনি দীর্ঘদিন ধরেই সংবাদ পরিবেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন।
ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করার এবং সাংবাদিকদের আক্রমণ করে কথা বলার ইতিহাস রয়েছে।