শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপি সরকারের মানবাধিকার হরণ সম্পন্ন: নাহিদ ইসলাম

বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।

বিএনপি সরকারের মানবাধিকার হরণ সম্পন্ন: নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুর অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপি সরকার বিগত আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চললে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি হেলিকপ্টার নাকি অন্য কোন ভাবে দেশ ছেড়ে পালাবে।

তিনি আরও জানান, বিরোধী দলের দাবি না মানলে সব দফা এক দফা দাবিতে এসে থামবে। নাহিদ ইসলাম বলেন, সারা দেশে লং মার্চের পক্ষে একটি ঐতিহাসিক গণজোয়ার শুরু হয়েছে, যা প্রতিরোধ করার জন্য গতকাল রাত থেকে রাস্তায় তাদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হলে এই লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।

বিজ্ঞাপন