শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

সাম্বার জোড়া গোলে ম্যান সিটির বড় জয়

ম্যানচেস্টার সিটি কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ৫-০ গোলে নরউইচ সিটিকে পরাজিত করেছে।

সাম্বার জোড়া গোলে ম্যান সিটির বড় জয়

কারাবাও কাপের তৃতীয় রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফ্লয়েড সাম্বার দুর্দান্ত অভিষেকে নরউইচ সিটিকে ৫-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ম্যানসিটি খেলার নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপস্থাপন করে। খেলার ২৯ মিনিটে ১৭ বছর বয়সী ফ্লয়েড সাম্বা প্রথম গোলটি করেন এবং স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে নেন।

এর তিন মিনিট পর রায়ান চেরকি ব্যবধান দ্বিগুণ করেন, ফলে ম্যানচেস্টার সিটি ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে সিটি আক্রমণ অব্যাহত রাখে। ৪৮ মিনিটে অ্যালানের দারুণ ফিনিশিংয়ের পর আবারও গোল করেন সাম্বা, এটি ছিল তার দ্বিতীয় গোল।

ম্যাচের ৯০ মিনিটে রায়ান ম্যাকেইডোর গোলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন