শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

জাতিসংঘে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকির প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো।

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। বৃহস্পতিবার ১৫ সদস্যের মধ্যে ১১ দেশ যুক্তরাষ্ট্রের আনা খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

ভোটদানকালে রাশিয়া ও চীন ভেটো পাওয়ার ব্যবহার করে প্রস্তাবটি আটকে দেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া সতর্ক করে বলেন, চলমান উত্তেজনার মধ্যে এই প্রস্তাব পাস হলে সংকট আরও ঘনীভূত হবে।

ভোটদানে বিরত ছিল পাকিস্তান ও সোমালিয়া। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ইস্যুতে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে বিশেষজ্ঞ প্যানেলের ম্যান্ডেট আরও এক বছর বাড়ানোর প্রস্তাব করেছিল।

২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তির আওতায় তৈরি হয় স্ন্যাপব্যাক মেকানিজম। এই নিয়ম অনুযায়ী, চুক্তিতে স্বাক্ষরকারী যেকোনো দেশ যদি মনে করে ইরান শর্ত লঙ্ঘন করছে, তবে তারা নিরাপত্তা পরিষদের অন্যান্য দেশের সমর্থন ছাড়াই আগের নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানাতে পারে। ২০২৫ সালে এই আইনের ব্যবহার করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

বিজ্ঞাপন