শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

টেকনোর নতুন স্মার্টফোন ‘স্পার্ক ৫০সি’ বাজারে, পানির নিচেও ছবি তোলা যাবে

টেকনোর নতুন স্মার্টফোন ‘স্পার্ক ৫০সি’ বাজারে এসেছে, যা পানির নিচে ছবি তোলার সুবিধা দেবে।

টেকনোর নতুন স্মার্টফোন ‘স্পার্ক ৫০সি’ বাজারে, পানির নিচেও ছবি তোলা যাবে

এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’ লঞ্চ করেছে।

এই ডিভাইসটি দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে ডিউরেবল ডিজাইন, স্মুথ পারফরম্যান্স এবং নির্ভরযোগ্য ব্যাটারি লাইফ।

টেকনো স্পার্ক ৫০সি-তে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে রয়েছে, যা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা এবং গেমিংয়ে ফ্লুইড স্ক্রোলিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর ব্যবহৃত হয়েছে।

ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে (৬৪ জিবি ও ১২৮ জিবি) পাওয়া যাবে, উভয় ভ্যারিয়েন্টেই ৪ জিবি র‍্যামের পাশাপাশি ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যামের মাধ্যমে মোট ১২ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যাবে। ৬৪ জিবি সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা এবং ১২৮ জিবি সংস্করণ ২৩ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন স্মার্টফোনটির অন্যতম বড় আকর্ষণ এর স্থায়িত্ব। এতে আইপি৬৮ এবং আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে, যা ভেজা হাত কিংবা ভারী বৃষ্টির মতো পরিস্থিতিতে সুরক্ষা দেবে। এছাড়া, পানির নিচে ছবি তোলার সুবিধার জন্য আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচারও রয়েছে।

ফোনটিতে ৫২০০ মিলি অ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযোগী। অডিওর অভিজ্ঞতা বাড়াতে এতে ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম ও স্টেরিও ডুয়াল স্পিকার রয়েছে।

ক্যামেরা বিভাগে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা ডুয়াল ফ্ল্যাশসহ সজ্জিত। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৬ চালিত ডিভাইসটিতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে এআই কল নয়েজ ক্যান্সেলেশন, এআই ইমেজিং, হেলথ অ্যাসিস্ট্যান্স, আস্ক এলা, এআই রাইটিং এবং হাই ট্রান্সলেট অন্তর্ভুক্ত। বর্তমানে সারা দেশের অনুমোদিত টেকনো আউটলেট এবং রিটেইল পার্টনারদের কাছে ডিভাইসটি পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন