জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
গুতেরেস অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘ধীরে ধীরে দখল বাড়ানোর’ প্রক্রিয়া বন্ধেরও দাবি জানান। তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না।
জাতিসংঘ মহাসচিব গাজা নিয়ে ঘোষিত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে কোনো বাধা থাকা উচিত নয়।
গুতেরেসের মতে, একটি ন্যায়সঙ্গত, দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথে প্রথম পদক্ষেপ হতে পারে যুদ্ধবিরতি।