মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে। বুধবার নর্থ ক্যারোলাইনায় সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প দাবি করেছেন, তেহরান একটি সমঝোতায় পৌঁছাতে মরিয়া। তিনি বলেন, ইরানের সাথে সরাসরি যোগাযোগ হয়েছে এবং মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পেয়েছেন।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শক জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ফলে গোলাবারুদের ঘাটতি এবং পুনরায় সরবরাহের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে।
ট্রাম্পের দাবির সঙ্গে এই মন্তব্যের পার্থক্য রয়েছে। তিনি আগেই দাবি করেছেন যে, মার্কিন সামরিক সরবরাহে কোনো ঘাটতি নেই।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দিয়েছে। তবে ট্রাম্পের সই প্রয়োজন হওয়ায় এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার সুযোগ নেই।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে। তবে প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে কিছু পদক্ষেপ নিতে পারেন।