মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৪৬ বছরেও সরকারি সহায়তা পায়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্কুল

৪৬ বছরেও সরকারি সহায়তা না পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্কুলটি সংকটে রয়েছে।

৪৬ বছরেও সরকারি সহায়তা পায়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্কুল

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি স্কুল ৪৬ বছরেও সরকারি সহায়তা পায়নি। বিদ্যালয়টি নিজস্ব কোনো ভবন না থাকায় ছোট্ট একটি মাটির ঘরে চলছে পাঠদান।

বিদ্যালয়ের পরিধি মাত্র ২১ ফুট দৈর্ঘ্য এবং ১২ ফুট প্রস্থ। টিনের ছাউনির এই ঘরে প্লে থেকে পঞ্চম শ্রেণির ৩৯ শিক্ষার্থী একসাথে ক্লাস করছে। পরীক্ষার সময় এবং প্রাকৃতিক দুর্যোগের সময় শিক্ষার্থীদের পাশের গির্জায় ক্লাস করতে যেতে হয়।

১৯৮০ সালে পুখুরী গ্রামে প্রতিষ্ঠিত পুখুরী সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারী স্কুলে একই সঙ্গে আটটি শ্রেণির পাঠদান হয়ে থাকে, যা শিক্ষার্থীদের জন্য সমস্যা সৃষ্টি করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিনজি জানান, ‘বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুলের পোশাক, খাতা ও দুপুরের খাবার ব্যবস্থা করা হয়।’

পুখুরী এসডিএ চার্চ মিশন পরিচালনা কমিটির সদস্য নরেশ মারান্ডি বলেন, ‘সরকারি কোনো সহায়তা না মেলায় স্কুলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাত্র দুই জন শিক্ষক দিয়ে চলছে পুরো স্কুলের পাঠদান।’

উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত নয়। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। স্থানীয় গ্রামবাসী সরকারকে স্কুলের ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন